প্রকাশিত: Mon, Jul 17, 2023 5:13 PM
আপডেট: Thu, Jul 23, 2026 4:04 AM

[১]জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

মাজহারুল মিচেল: [২] সোমবার সকাল দশটার দিকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। সূত্র: বাংলা নিউজ ২৪

[৩] এ সময় তারা দাবির স্বপক্ষে গান কবিতা পরিবেশন করেন। দীর্ঘক্ষণ রাস্তার দুই অংশে শিক্ষকরা অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।  

[৪] দুপুর ১ টার দিকে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল শুরু করলেও পরক্ষণেই শিক্ষকরা ব্যারিকেড দেন। জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে তারা বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর ব্যানারে এ কর্মসূচি শুরু করেন।  

[৫] তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব